এমপিওভুক্ত শিক্ষকদের আন্দো'লনে পুলিশের ধা'ওয়া-পা'ল্টাধা'ওয়া
স্বচ্ছ নিউজ ডেস্কঃ জাতীয় প্রেসক্লাব এলাকায় এমপিওভুক্ত শিক্ষকদের আ*ন্দোলনে পুলিশের ধাও*য়া-পাল্টাধা*ওয়া। ১২ অক্টোবর ২০২৫ — রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের দা*বিদাওয়া নিয়ে আয়োজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আজ দুপুরে পুলিশের হস্তক্ষেপে উত্তে*জনায় রূপ নেয়। আন্দো*লনকারীরা বাসাভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দা*বিতে সকাল থেকেই প্রেসক্লাব এলাকায় জড়ো হন। তবে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও আন্দোল*নকারীদের মধ্যে ধা'ওয়া-পাল্টাধা'ওয়ার ঘটনা ঘটে।
শিক্ষক নেতারা জানান, তারা দীর্ঘদিন ধরে মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দাবি করে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। “আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, কিন্তু পুলিশ আমাদের ওপর অ'প্রত্যা'শিতভাবে ব'লপ্র'য়োগ করেছে,” বলেন এক আ'ন্দোলনকারী শিক্ষক।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আ'ন্দোলনকারীরা অনুমোদিত সীমা অতি'ক্রম করে সড়কে নেমে পড়ায় জনসাধারণের চলাচলে বি'ঘ্ন ঘটে। পরি'স্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রে'নেড ব্যবহার করা হয়। পুলিশ দাবি করে, তারা আই'নশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
ঘটনার সময় আশপাশে থাকা পথচারীরা হঠাৎ বি'স্ফো'রণের শব্দ ও জলকা'মানের দৃশ্যে আত'ঙ্কিত হয়ে পড়েন। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ত্যা'গ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষকরা ছ'ত্রভ'ঙ্গ হয়ে আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ছেন।


জাতি লজ্জিত শিক্ষকদের উপরে হামলায়
ReplyDelete